৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৮ বছরের তরুণী হত্যাকান্ডের ৪৩ বছর পর আসামী শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে ১৮ বছরের তরুণী হত্যাকান্ডের ৪৩ বছর পর আসামী শনাক্ত
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রে ১৮ বছরের এক তরুণীর হত্যাকান্ডের ৪৩ বছর পর অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এক মাস আগে একটি ফেডারেল বন্দুক চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের সময় গুলিতে নিহত ওই ব্যক্তি ৪৩ বছর আগে ওহাইও রাজ্যের ১৮ বছর বয়সী এক তরুণীর হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) ওহাইও এ বিষয়টি নিশ্চিত করেন। ওহাইও রাজ্যের ম্যানসফিল্ড পুলিশের প্রধান জেসন ব্যাম্যান জানিয়েছেন, ১৯৮১ সালের ২৯ এপ্রিল স্থানীয় ওয়েট্রেস ডেবরা লি মিলারকে তার অ্যাপার্টমেন্টে ওভেনের গ্রেট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ২০২১ সালে পুনরায় মামলাটি খোলা হয়। নতুন ডিএনএ প্রযুক্তি এবং ফরেনসিক তদন্ত পদ্ধতি ব্যবহার করে মামলাটি তদন্ত করা হয়। ব্যাম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, 'তারা মামলাটি এমনভাবে পুনরায় পরীক্ষা করেছে যেন এটি গতকালই ঘটেছিল। তাদের ফলাফল চমকপ্রদ। ডিএনএ প্রমাণ থেকে জেমস ভেনেস্টের একটি স্পষ্ট প্রোফাইল পাওয়া যায়। ভেনেস্ট ছিলেন মিলারের তৎকালীন ২৬ বছর বয়সী ওপরতলার প্রতিবেশী। প্রথম তদন্তের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কখনো সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হননি। মিলারের মৃত্যু ১৯৮০-এর দশকে ম্যানসফিল্ড এলাকার আরও কয়েকজনের সন্দেহজনক মৃত্যুর মধ্যে ছিল, যেগুলোতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের যোগসূত্র খোঁজা হয়েছিল। ১৯৮৯ সালে মেয়রের আদেশে একটি বিশেষ তদন্তে সিদ্ধান্ত দেওয়া হয় যে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে এসব হত্যার যোগসূত্রের প্রমাণ নেই। তবে প্রতিবেদনটি দেখিয়েছিল যে মিলার তার ডায়েরিতে ম্যানসফিল্ড পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যৌনসম্পর্কের কথা উল্লেখ করেছিলেন। রিচল্যান্ড কাউন্টির প্রসিকিউটর জোডি শুমাখার বলেন, ডিএনএ প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে ভেনেস্টের বিরুদ্ধে গ্র্যান্ড জুরির সামনে মামলা তোলার প্রস্তুতি চলছিল। তবে পুলিশ ভেনেস্টকে নভেম্বর ২০২১-এ ক্যান্টন শহরে খুঁজে পায় এবং তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি ১৯৮১ সালের প্রথম জিজ্ঞাসাবাদে মিথ্যা বলার কথা স্বীকার করেন। পরে তিনি তার ডিএনএ উপস্থিতির জন্য অ্যালিবাই তৈরির চেষ্টা করেছিলেন। ভেনেস্ট ক্যান্টন থেকে বাড়ি বিক্রি করে পশ্চিম ভার্জিনিয়ায় পালিয়ে যান এবং বন্দুকসহ ধরা পড়েন। ফেডারেল কর্তৃপক্ষ তাকে বন্দুক আইনে অভিযুক্ত করে। গত ১৮ নভেম্বর, ইউএস মার্শাল এবং ক্যান্টন এলাকা সোয়াট (SWAT) কর্মকর্তারা একটি মোটেলে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেন। ভেনেস্ট একটি বন্দুক তাক করে নিজেকে ব্যারিকেড করেন। সংক্ষিপ্ত গোলাগুলিতে এক সোয়াট সদস্য আহত হন এবং ভেনেস্ট গুলিতে নিহত হন। পুলিশ প্রধান ব্যাম্যান বলেছেন, 'আমরা এই মামলাকে বন্ধ হিসেবে বিবেচনা করছি এবং আশা করছি মিলারের পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারব। মিলারের হত্যাকাণ্ড সমাধান করে পুলিশের গোয়েন্দা টেরি বাটলার বলেন, আমরা হাল ছেড়ে দেই না, আমরা খুঁজে যাই।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি