৩০ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনিতে অভিযান, গ্রেফতার ১২১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম
দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনিতে অভিযান, গ্রেফতার ১২১

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি:  দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ডের ফচভিলে অবৈধ সোনার খনিতে অভিযান চালিয়ে ১২১ জন সন্দেহভাজন অবৈধ খনিশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মাপহালা গ্রামে পরিচালিত যৌথ অভিযানে পুলিশ, সেনাবাহিনী, হকস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সিবানিয়ে-স্টিলওয়াটারের নিরাপত্তাকর্মীরা অংশ নেন।

অভিযানে তিনটি পিস্তল, একটি একে-৪৭ রাইফেল ও একটি দেশীয় তৈরি পিস্তলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, অবৈধ খনির সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার ও সোনাযুক্ত আকরিক উদ্ধার করা হয়েছে।

অপারেশন প্রসপারের আওতায় পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে অবৈধ খনন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও সোনাযুক্ত আকরিক রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হতে পারে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি