৪ মে ২০২৬

তুমি’ শব্দটা আজ অচেনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ এএম
তুমি’ শব্দটা আজ অচেনা

যতবার মন ভেঙে যায়,

মন ক্ষত-বিক্ষত হয়,

আমি নিজেকে বুঝাই নীরবে—

‘তুমি’ বলে কেউ নেই এই পৃথিবীতে।


আমি যাকে ভালোবাসতাম,

যে আমায় ভালোবাসতো,

আমার চোখে যে আলো জ্বেলেছিল,

সে আলো আজ নিভে গেছে নিঃশব্দে।


আমার সেই তুমিটা—

সময় নামের স্রোতে ভেসে গেছে দূরে,

যেন কোনো অচেনা তীরের ওপারে,

যেখানে স্মৃতিও আর ফিরে আসে না।


কখনো কখনো সন্ধ্যায়,

বাতাসে তোমার গন্ধ পাই,

তোমার অস্তিত্ব অনুভব করি,

মনে হয় তুমি বুঝি পাশে আছো,

কিন্তু ছুঁতে গেলেই-

শূন্যতা ছাড়া কিছুই পাই না।


রাতের আকাশে চাঁদ উঠলে,

তোমার চোখের আলো খুঁজি,

কিন্তু আজকাল চাঁদও যেন ক্লান্ত,

নীরব, নির্জন এবং নিস্তব্ধ।

আমি জানি, ‘তুমি’ বলে কেউ নেই,

তবু তোমাকেই খুঁজি বারবার,

যেন অভ্যাসের মতো ভালোবাসা,
আর ভুল করে আসা অক্সিজেন।

 

লেখক: সহ সম্পাদক, তহিদ-উল ইসলাম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি