১০ মে ২০২৬

সৌদি প্রবাসীর উদ্যোগে আল্লাহর গুণবাচক ৯৯ নামের মিনার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সৌদি প্রবাসীর উদ্যোগে আল্লাহর গুণবাচক ৯৯ নামের মিনার উদ্বোধন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আল্লাহর গুণবাচক ৯৯ নামের মিনার স্থাপন করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে মিনারটির উদ্বোধন করা হয়। উপজেলার রায়পুর ইউনিয়নের রেহান উদ্দিন পাটোয়ারী বাড়ি জামে মসজিদের সামনে এটি স্থাপন করা হয়েছে। জেলায় এটিই আল্লাহর ৯৯ নামের প্রথম স্থাপনা। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা ও সৌদি প্রবাসী নোমান খানের উদ্যাগে মিনারটি স্থাপন করা হয়। মিনারটিতে আরবির পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় আল্লাহর ৯৯ নাম লেখা রয়েছে। উদ্যোক্তা নোমান খান বলেন, সামাজিকভাবে ধর্মীয় অনুভূতি প্রসারে উদ্যোগটি নেওয়া হয়েছে। মুসল্লিরা নামাজে এসে আল্লাহর নামগুলো পড়তে পারবেন। এতে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মিনারটি নির্মাণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন বলেন, আল্লাহকে ভালোবেসে নোমান ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। লক্ষ্মীপুরে অন্য কোথাও এ ধরনের স্থাপনা নেই। এটিই প্রথম। মিনারটির পবিত্রতা রক্ষায় স্থানীয়দের সচেতন থাকতে হবে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন, স্থানীয় জামাল হোসেন মিয়াজী ও জহির খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি