১০ মে ২০২৬

এক বছরে ২ বার রমজান!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ এএম
এক বছরে ২ বার রমজান!

 

বাংলাপ্রেস ডেস্ক:বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। একই বছরে দুইবার রোজা পালন করতে পারবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জ্যোতির্বিজ্ঞানী এবং ইসলামী স্কলারদের মতে, ইসলামিক লুনার ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে বিরল এই ঘটনা ঘটবে।

বিরল এই ঘটনাটি যে বছরে ঘটবে সেপি হলো ২০৩০ সাল।

ইসলামী বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল। লুনার ক্যালেন্ডারে এক বছরে ৩৫৪ দিন। আর গ্রেগরিয়ান (সৌর) ক্যালেন্ডার ৩৬৫ দিন। দুই ক্যালেন্ডারের মধ্যে প্রায় ১১ দিনের ব্যবধান থাকার কারণে প্রতি ৩০ বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে।

জানা গেছে, এই পরিবর্তনের ফলে ২০৩০ সালের ৫ জানুয়ারী রমজান শুরু হবে।

একই বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয় রমজান শুরু হবে। ইংরেজি এই বছরে সর্বমোট ৩৬ দিন রোজা রাখতে পারবেন। শেষবার এটি ঘটেছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর এটি আবার ২০৬৩ সালে ঘটবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি