৮ আগস্ট ২০২৬

সৈয়দপুরে ‘শিশু মঙ্গল’ স্কুল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রী মহল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫২ এএম
সৈয়দপুরে ‘শিশু মঙ্গল’ স্কুল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রী মহল

 

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি: সৈয়দপুরে  শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রী মহল । ১৯৯২ সালে স্থাপিত বিদ্যালয়টি সরকারি করণ করা হয় ২০১৩ সালে । জমিদাতা রেজাউল করিম পাটোয়ারির ৩৩ শত দানকৃত জমির উপর তিনটি ক্লাসরুমে শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু হয় । আগে নিজেরা পরিচালনা করলেও বর্তমানে সরকারি নিয়মে পরিচালিত হচ্ছে ।

সারেজমিনে গিয়ে দেখা যায় নবনির্মিত দ্বিতল ভবন ও একটি একতলা ভবনে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে । প্রাত্যহিক সমাবেশ সহ শিশু শ্রেনীর মনোরম পরিবেশে চার দেওয়ালে ও উপরের অংশে অক্ষর ,সংখ্যা, বিভিন্ন পশু পাখির ছবি অঙ্কিত কক্ষে পাঠদান চলছে ।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা সহকারি  শিক্ষা অফিসার মরিয়ম নেছার তদারকৃতি স্কুলটি প্রাণ চঞ্চল ফিরে পেয়েছে । স্লিপ  ফান্ড এর অর্থ সহ বিভিন্ন কার্যক্রম  সরকারি নিয়ম নীতি মেনেই চলছে ।স্কুলটি ধীরে ধীরে উন্নতর পথে যাওয়ার ফলে কিছু কুচক্রী মহলে ঈর্ষায়  পরিণত হয়েছে ।

প্রধান শিক্ষক শাহানাজ আখতার জানান আমি এই স্কুলে যোগদানের পর থেকে লক্ষ্য করছি জমিদাতা রেজাউল করিম পাটোয়ারী সহ কিছু ব্যক্তি স্কুল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন । স্কুল পরিচালনা পরিষদের আজীবন সদস্য হওয়ার পরও নিজের ইচ্ছে মতো মিটিংয়ে উপস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তেমন সহযোগিতা করছেন না । এমন কি পরিচালনা পর্ষদের হাই স্কুল প্রতিনিধি আব্দুল মোমিন কে মিটিং ও রেজুলেশনে স্বাক্ষর দিতে নিষেধ করেন । স্কুলের মাঠে থাকা ছয়টি ইউকেলেক্টার গাছ  নতুন ভবন নির্মাণের সময় কেটে নিয়ে যান , যার বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা । এতে বাধা দেওয়ার পর থেকে তার সহযোগী ওয়ার্ড সদস্য নুরুন্নবী সহ কিছু ব্যক্তি স্কুলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে । বর্তমানে আমরা (শিক্ষক )নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে ক্লাস নিচ্ছি । স্কুলটি ফাঁকা জায়গায় হওয়াতে রাতে মাদক সেবী  ও জুয়ারুদের আড্ডা বসছে । কিছুদিন আগে ফ্যান , পানির পাম্প সহ বেশ কিছু বেঞ্চ চুরি হয়ে যায় । রমজান মাসে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় নবনির্মিত ভবনের ১২ টি ফ্যান ও ঠিকাদারের কার কাছ থেকে প্রাপ্ত একটি পানির পাম্প রেজুলেশন করে আমার কাছে সংরক্ষণ রাখি। এবং স্কুল খোলার পরে তা ধীরে ধীরে শ্রেণিকক্ষে লাগানো হয় । স্কুলের দুটি সাউন্ড বক্স জমিদাতার এক আত্মীয়ের বাড়িতে সংরক্ষণে রাখলে সেখান থেকে উধাও হয়ে যায় আমাদের স্কুলে বাউন্ডারি ওয়াল ও নৈশো প্রহরীর বিশেষ প্রয়োজন ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মরিয়ম নেছা জানান স্কুল নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে । আমি পদাধিকার বলে সভাপতি হিসেবে মিটিং দেখেছিলাম এবং সমস্যার বিষয়ে জানতে চেষ্টা করেছি । কিন্তু জমিদাতা এ পর্যন্ত আমার সাথে দূরত্ব বজায় রেখেছেন । তিনিসহ কিছু ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে । উনার মত শিক্ষা অনুরাগী মানুষের কাছ থেকে এমনটা আশা করিনি ।

জমি দাতা রেজাউল করিম পাটোয়ারী জানান আমার এলাকায় স্কুল না থাকার কারণে তেত্রিশ শতক জমির উপর স্কুলটি করি । আমার স্ত্রীসহ আত্মীয়রা শিক্ষকতা করেছেন সেখানে । বর্তমানে কিছু অনিয়মের কারণে আমি প্রতিবাদ করি এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করি । বর্তমানে তা তদন্তাধীন রয়েছে । আমার অনুপস্থিতিতে সাবেক সভাপতি ও ওয়ার্ড মেম্বার নুরুন্নবীকে দায়িত্ব দেই । আমি চিরদিন থাকবো না কিন্তু আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি থাকবে । তাই সকলের কাছে অনুরোধ করব বৃহৎ স্বার্থ প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনায় সহযোগিতা করা ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি