৪ মে ২০২৬

কওমি শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:৩৭ পিএম
কওমি শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

বাংলাপ্রেস ডেস্ক:  কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

 শিক্ষামন্ত্রী বলেন, কওমি শিক্ষাকে এসএসসি ও এইচএসসির মতো সাধারণ শিক্ষার সম পর্যায়ে আনতে মাদ্রাসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া জিপিএ পাওয়ার অস্থির প্রতিযোগিতা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বের করে আনতে জেলা প্রশাসকরা সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বলেও জানান তিনি।

 এ সময় দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

 এহছানুল হক বলেন, সমস্যাগুলোর মধ্যে ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ নেই, এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করব।

তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের প্রধানমন্ত্রী এজেন্ডার মধ্যে রেখেছেন। লার্নিং উইথ জয়। তাদের লেখাপড়ার কথা বলেছে, কারিকুলামের কথা বলেছে। সেগুলো তো আমরা করছি। তারা মিড ডে মিলের কথা বলেছে। সেগুলো আমাদের এজেন্ডার মধ্যে আছে। আউট অব ৪৬, আমাদের এই ১৮০ ডেজ হানিমুনের পিরিয়ডের মধ্যে ২৯ প্রজেক্ট হচ্ছে। এগুলো ডিরেক্টলি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে ইনভলভ।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি