১১ মে ২০২৬

স্কাইপ-এ এলো ৫০ জনের গ্রুপ চ্যাটিংয়ের সুবিধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্কাইপ-এ এলো ৫০ জনের গ্রুপ চ্যাটিংয়ের সুবিধা

স্কাইপ গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ জনে বাড়িয়েছে মাইক্রোসফট। মার্চ মাস থেকে বেটা সংস্করণে পরীক্ষার পর এবার মূল সংস্করণে ফিচারটি যোগ করেছে প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটের ফলে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যায় অন্যান্য অ্যাপকে ছাড়িয়ে গেছে স্কাইপ– খবর প্রযুক্তি সাইট ভার্জের। অ্যাপলের ফেইস টাইম ভিডিও কলে একসঙ্গে অংশ নিতে পারেন ৩২ জন। আর নতুন আপডেটের আগে স্কাইপে একসঙ্গে যোগ দিতে পারতেন ২৫ জন গ্রাহক।

গ্রুপ কলে একসঙ্গে এতো গ্রাহক নিয়ন্ত্রণ করতে গ্রুপ নোটিফিকেশন ব্যবস্থা কিছুটা পরিবর্তন করেছে মাইক্রোসফট। আপডেটের আগে গ্রুপে কল করা হলে প্রতিজনের কাছে আলাদা আলাদাভাবে রিং যেত। এবার বড় পর্দায় রিং দেখানোর বদলে নোটিফিকেশনের মাধ্যমে পিং করা হবে গ্রাহককে। আর গ্রুপ কলের কোন কোন গ্রাহক আসলেই আপনাকে রিং করতে পারবেন সেটিও ঠিক করা যাবে নতুন আপডেটে। আর গ্রুপ কলের ২৫ জনের কম হলে এখনও ‘কল অর্গানাইজার রিং’ দেবে স্কাইপ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি