বিশ্বজুড়ে ফেসবুক ‘ডাউন’, অসুবিধায় ব্যবহারকারীরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস, ঢাকা : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার পর থেকে বিশ্বজুড়ে বেশ কিছু দেশে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জানা গেছে, ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুকে করিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে সমস্যার কথা এখনও স্বীকার করেনি ফেসবুক কতৃপক্ষ।
ব্যবহারকারীরা বলছেন, রাত ৮টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন। তারা বলছেন, ফেসবুকে প্রবেশ করার সময় সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিলেও ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সুত্রে জানা যায়, রাত ৮টার পর থেকে থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি