১১ মে ২০২৬

সবচেয়ে বেশি ক্ষতিকর রশ্মি নির্গত হয় শাওমি থেকে সর্বনিম্ন স্যামসাং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সবচেয়ে বেশি ক্ষতিকর রশ্মি নির্গত হয় শাওমি থেকে সর্বনিম্ন স্যামসাং

জীবনযাপন ডেস্ক: শাওমি মি এ-ওয়ান থেকে সবচেয়ে বেশি ক্ষতিকর রশ্মি নির্গত হয়। এরপর এই তালিকায় আছে ওয়ানপ্লাস ফাইভ-টি। সম্প্রতি জার্মান ফেডারেল অফিস ফর রেডিয়েশন প্রোটেকশন-এর গবেষণা থেকে এই তথ্য উঠে এসেছে।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস ৩৬০ ডিগ্রি জানায়, জার্মান ওই সংস্থাটির গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সবচেয়ে বেশি ক্ষতিকারক রশ্মি নির্গত হয় এমন স্মার্টফোনগুলোর তালিকা তৈরি করেছে স্ট্যাটিস্টা। এতে দেখা যায় তালিকায় থাকা বেশিরভাগ স্মার্টফোন শাওমি এবং ওয়ানপ্লাস ব্র্যান্ডের।

অন্যদিকে সবচেয়ে কম ক্ষতিকর রশ্মি নির্গমনের তালিকায় শীর্ষে আছে স্যামসাং। বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি নোট-এইট এবং জেডটিই অ্যাক্সন এলিট স্মার্টফোন সবচেয়ে কম ক্ষতিকর রশ্মি নির্গত করে। স্ট্যাটিস্টার প্রকাশিত তথ্যে দেখা যায়, শাওমি মি এ-ওয়ান থেকে প্রতি কিলোগ্রামে ১ দশমিক ৭৪ ওয়াট ক্ষতিকারক রশ্মি নির্গত হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ানপ্লাস ফাইভ-টি থেকে নির্গত হয় ১ দশমিক ৬৮ ওয়াট। তৃতীয় অবস্থানে থাকা শাওমির মি ম্যাক্স থ্রি থেকে নির্গত হয় ১ দশমিক ৫৮ ওয়াট।

অন্যদিকে সবচেয়ে কম ক্ষতিকর রশ্মি নির্গমনকারী স্যামসাং গ্যালাক্সি নোট-এইট থেকে প্রতি কিলোগ্রামে শুন্য দশমিক ১৭ ওয়াট রশ্মি নির্গত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি