পুলিশ লাইন্স নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ১ম রোজা হতে পুলিশ লাইন্স নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০ রমজানের দিন বুধবার ২০ এপ্রিল পুলিশ লাইনস্, নরসিংদীতে অফিসার ও ফোর্সের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য যে, নরসিংদী পুলিশ লাইনস্ এর নতুন এবং পুরাতন ডাইনিং-এ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ২০০ জনেক অধিক পুলিশ সদস্য প্রতিদিন অংশগ্রহণ করেন।
পর্যায়ক্রমে প্রতিদিন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে অফিসার ও ফোর্সের ইফতার ব্যবস্থাপনা তদারকিসহ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি