১১ মে ২০২৬

নজরুল বিশ্ববিদালয় প্রেসক্লাবের ১৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নজরুল বিশ্ববিদালয় প্রেসক্লাবের ১৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : সরকার আব্দুল্লাহ তুহিনকে সভাপতি ও নিহার সরকারকে সাধারণ সম্পাদক করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয় প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয় প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর এ এইচ এম মুস্তাফিজুর রহমানের অনুমতি ক্রমে আজ বৃহঃস্পতিবার( ৯ মে) প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করে সংগঠনটি। কমিটিতে অন্যান্য পদে আছেন সহ সভাপতি ফজলুল হক পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান, সাংগঠনিক সম্পাদক তিতলি দাস, দপ্তর সম্পাদক আকাশ আরেফীন,অর্থ সম্পাদক বায়েজিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান সৈকত, সংস্কৃতিক সম্পাদক ফারজানা সাবরিন সকাল, সমাজকল্যান সম্পাদক শেখ আজিজুল হাকিম পাভেল, আইন বিষয়ক সম্পাদক হাবুবুল্লাহ বেলালী, সদস্য ওয়াহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও সুলগ্না রেমা। সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শেখ সুজন আলী ও উজ্জ্বল কুমার প্রধান।

এসময় উপস্থিত ছিলেন- প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, পিএস টু ভিসি হাফিজুর রহমান,সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম বিপুল ও সাধারণ সম্পাদক রাশেফুজ্জামান রণি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি