নিউ ইয়র্কে স্টারবাকস কর্মীদের ধর্মঘট: শত শত শাখা বয়কটের আহ্বান মামদানির
মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটি’র নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার কফি জায়ান্ট স্টারবাকস বয়কটের আহ্বান জানিয়েছেন। শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ন্যায্য চুক্তি না হওয়া পর্যন্ত তিনি নিজেও স্টারবাকস থেকে কিছু কিনবেন না এবং অন্যদেরও বয়কটে যোগ দিতে আহ্বান করেন।
স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড যা প্রায় ৫৫০টি ইউনিয়নভুক্ত স্টারবাকস স্টোরের প্রতিনিধিত্ব করে,এর সদস্যরা বৃহস্পতিবার কর্মপরিবেশ, বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার দাবিতে কর্মবিরতি শুরু করেন। এই ধর্মঘট শুরু হয়েছে কোম্পানির ‘রেড কাপ ডে’-তে, যেদিন ছুটির বিশেষ পানীয় কিনলে ক্রেতাদের পুনর্ব্যবহারযোগ্য কাপ উপহার দেওয়া হয়।
ওয়ার্কার্স ইউনাইটেড, যারা দেশজুড়ে ৬০০ শাখার ১২ হাজারের বেশি বারিস্তাকে প্রতিনিধিত্ব করে, গত সপ্তাহে বিপুল ভোটে ধর্মঘট অনুমোদন করে। বৃহস্পতিবার ৪০টির বেশি শহরে এক হাজারের বেশি কর্মী ‘রেড কাপ রেবেলিয়ন’-এ অংশ নেন, যার ফলে ইউনিয়নের দাবি অনুযায়ী ৬৫টি ইউনিয়নভুক্ত স্টোরের প্রায় সবকটিই বন্ধ করতে হয়। নিউইয়র্ক সিটিতেই পাঁচটি বরো জুড়ে স্টারবাকসের প্রায় ২০০টি শাখা রয়েছে।
বারিস্তারা অভিযোগ করেছেন যে ছয় মাস ধরে স্টারবাকস কর্মীসংকট, বেতন বৃদ্ধি এবং শত শত ‘অন্যায় শ্রমচর্চা’র মামলার সমাধানে কোনো নতুন প্রস্তাব দেয়নি।
মামদানি তাঁর সমর্থনের বার্তায় লেখেন, দেশজুড়ে স্টারবাকস কর্মীরা অন্যায় শ্রমচর্চার বিরুদ্ধে ধর্মঘটে ন্যায্য চুক্তির জন্য লড়ছেন। শ্রমিকরা যখন ধর্মঘটে, আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না। আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই। একসঙ্গে আমরা শক্তিশালী বার্তা দিতে পারি: ‘চুক্তি না হলে কফি নয়।
মামদানি একা নন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান রাশিদা তলিব এক্স-এ লিখেছেন, আমি @এসবিওয়ার্কার্সইউনাইটেড-এর পাশে আছি। # চুক্তি নেই কোনও কফি নেই আমরা ধর্মঘট করলে আমরা জিতি!
সিনেটর এড মার্কেও সমর্থন জানিয়ে বলেন যে স্টারবাকসকে ইউনিয়ন-বিরোধী তৎপরতা বন্ধ করে সৎভাবে আলোচনায় বসতে হবে। অন্যদিকে স্টারবাকস দাবি করেছে যে আলোচনার প্রতি তাদের প্রতিশ্রুতি অপরিবর্তিত।
তারা জানায়, ওয়ার্কার্স ইউনাইটেড আলোচনার টেবিল ছেড়ে চলে গেছে। তারা ফিরে এলে আমরাও আলোচনার জন্য প্রস্তুত।
ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শিগগিরই ধর্মঘট শেষ করার কোনো পরিকল্পনা করছে না।
তাদের বিবৃতিতে বলা হয়, বেতন, কর্মঘণ্টা/স্টাফিং এবং শত শত অভিযোগের সমাধানে অগ্রগতি না হলে আমরা আরও শাখায় ধর্মঘটের আন্দোলন বাড়াতে প্রস্তুত। এই প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় মিডিয়াইট-এ।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি