৯ আগস্ট ২০২৬

আমিরাতে ড্রোন হামলা ইরানের, পেট্রোলিয়াম স্থাপনায় আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:২৪ পিএম
আমিরাতে ড্রোন হামলা ইরানের, পেট্রোলিয়াম স্থাপনায় আগুন

বাংলাপ্রেস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেলের দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো রুখে দিতে সক্রিয়ভাবে কাজ করছে।

এই হামলার ফলে দেশটির ফুজাইরাহ আমিরাতে একটি তেলের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরাহ মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, ইরানের একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কড়া তৎপরতা চালানো হলেও ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সূত্র: আলজাজিরা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি