৪ মে ২০২৬

ক‌রোনা : রংপু‌রে নতুন আক্রান্ত ৭, মোট আক্রান্ত ৯০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ক‌রোনা : রংপু‌রে নতুন আক্রান্ত ৭, মোট আক্রান্ত ৯০

আব্দুল্লা‌হিল শাহীন, রংপুর থে‌কে: রংপুরে পুলিশ কর্মকর্তা, ইন্টার্ন চিকিৎসক, নার্সসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসক (২৮), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন এক নারী (৬০), মাহিগঞ্জ রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি, নগরীর আরকে রোড স্বপ্নচুড়া এলাকার বাসিন্দা এক গাড়ি চালক (৩০), এক গৃহপরিচারিকা (১১) ও নগরীর রাধাবল্লভ এলাকার এক পুরুষ (৫৮)।

বুধবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এ ৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ জনে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, বুধবার রংপুর মেডিকেল কলেজে ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি