৪ মে ২০২৬

সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:১২ পিএম
সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুর

এম আর আলী টুটুল, সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে । গত 8 এপ্রিল রাতের আঁধারে শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা  সড়কস্হ  অফিসে   ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থালায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ।

অভিযোগ সূত্রে জানা যায়  ২০১৩ সালে স্থাপিত শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কস্হ সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয় অবস্থিত । নানা বাধা-বিপত্তি পেরিয়ে সংগঠনের দীর্ঘ পথ চলা । পূর্বেও এই সংগঠনের উপর লোলুপ দৃষ্টি পরে তৎকালীন আওয়ামী লীগ সন্ত্রাসীদের। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক কিশোরগ্যাং লিডার শুভ বাহিনীর একটি টরচার সেল ও মাদকের পয়েন্ট  গড়ে তোলে সাংবাদিক অফিসের পিছনে ।

তাদের অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় বাধা হয় পাশে সাংবাদিক অফিস থাকায় । বেশ কয়েকবার চেষ্টা চালায় তারা যাতে পাশে সাংবাদিক অফিস না থাকে ।পট পরিবর্তনের পর কিশোরগ্যাং এর  নেতৃত্ব পাল্টে  প্রকাশ্যে নিয়মিত মাদক কেনাবেচা করছে  । ফলে ওই এলাকাতে চুরি ছিনতাই বেড়েই চলেছে । 8ই এপ্রিল গভীর রাতে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে আবারও দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় । শহরের প্রাণ কেন্দ্রে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে । প্রধান দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রায় ৭০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় এবং তারা বারান্দার অ্যাঙ্গেল ও টিন খোলারও চেষ্টা করে । এ ব্যাপারে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল বাদী হয়ে থানায় লিখিত  একটি অভিযোগ দায়ের করেছেন।


বিপি>আর এল 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি