কবিতা: সৃষ্টিকর্তার সুদৃষ্টি চাই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
-- অ্যাড.মোঃ ওমর ফারুক
এখন লক ডাউনে বিশ্ববাসী
চলছে মহামারী,
দেশে দেশে মরছে মানুষ
লাশ সারি সারি।
বাড়িয়ে দেই হাত,মানবতার
করোনার মহাবিপর্যয়ে,
সামাজিক দূরত্ব বজায় রেখে
থাকি সহায় হয়ে।
ছোঁয়াছে করোনা না-ছোঁয় যেন
না দেয় কাউকে হানা,
তাই চলতে নিষেধ মিলেমিশে
বাইরে যেতেও মানা।
তবেই,থাকবে ভাল বাংলাদেশ
থাকব ভাল আমরা,
বিধিনিষেধ সব মেনে চলি
আমি সহ তোমরা।
ধর্ম,জাতি-গোষ্ঠী,নাই ভেদাভেদ
এক স্রষ্টার সৃষ্টি,
আমরা চাই ক্ষমা সৃষ্টিকর্তার কাছে
চাই তাঁর সুদৃষ্টি।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি