৬ মে ২০২৬

জামায়াতে ইসলামীর আমীরকে গ্রেপ্তারের প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জামায়াতে ইসলামীর আমীরকে গ্রেপ্তারের প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের উপজেলা সেক্রেটারী হাফেজ আব্দুল হক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ডোমার রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংকের নিচে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়। এসময় উপজেলা জামায়াতের আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা কর্মপরিষদের সদস্য আবু বকর সিদ্দিক, ডোমার পৌরসভার আমীর নুর কামাল সহ উপজেলার বিভিন্ন এলাকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক। এ সময় তিনি অবিলম্বে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবী করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি