৬ মে ২০২৬

জামায়াত আমিরের কার্যালয় থেকে সরানো হলো ‘নতুন লোগো’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ এএম
জামায়াত আমিরের কার্যালয় থেকে সরানো হলো ‘নতুন লোগো’

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে বসানো লোগোটি সরিয়ে ফেলা হয়েছে। গতকাল রবিবার নতুন ওই লোগোটি নিয়ে আলোচনা হয়। আজ সোমবার সেখানে আর লোগোটি দেখা যায়নি।

জানা যায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল বৈঠকের সময় নতুন লোগোটি সামনে আসে। আজ একই কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় সেই লোগোটি আর দেখা যায়নি।

গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সংবাদমাধ্যমকে বলেন, বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে করা হয়েছে। কোন লোগোটি ব্যবহার করা হবে, তা চূড়ান্ত হয়নি। নির্বাহী পরিষদের আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে বিষয়টি সবাইকে জানানো হবে।

জানা গেছে, নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি করা হচ্ছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

এর আগে ২০১৬ সালে দলীয় লোগো পরিবর্তন করে জামায়াত। আগের লোগোতে গম্ভুজের মধ্যে আল্লাহ শব্দের মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ দ্বীন (দ্বীন কায়েম কর)। এরপর থেকে ধূসরের মধ্যে সবুজ রঙের বৃত্ত রেখায় কালো রঙে বাংলাদেশ জামায়াতে ইসলাম লোগো ব্যবহার করা হচ্ছে। জামায়াতের ভেরিফায়েড ফেসুবকে এখনও সেই লোগোটিই রয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি