৯ জুলাই ২০২৬

হাতিয়াতে বাজারে ইলিশ নেওয়ার পথে আটক ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাতিয়াতে বাজারে ইলিশ নেওয়ার পথে আটক ৪
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক মণ ইলিশসহ ৪জনকে আটক করেছে নৌ পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত তিন জেলেসহ ৪জনকে পাঁচ টাকা অর্থদন্ড করা হয়। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়। শুক্রবার (৭ অক্টোবর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রির জন্য ইলিশ মাছ নেওয়ার পথে উপজেলার নলচিরা ঘাট থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, উপজেলার রসুলপুরের জেলে আনোয়ার হোসেন (২১), মধ্যম মাইজরা গ্রামের মো. নুরুন নবী (২৮), জাহাজমারার আবদুল কুদ্দুস (২১) ও মাছ বহনকারী মাইজরা গ্রামের মো. নুর উদ্দিন (২৫)। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি