৯ জুলাই ২০২৬

মধ্যনগরে চার তলা ভবন উদ্ভোধন করেন এমপি রতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মধ্যনগরে চার তলা ভবন উদ্ভোধন করেন এমপি রতন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার ২ টায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মহিবুল কিবরিয়া তালুকদার, দাতা সদস্য শামিউল কিবরিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন সরকারের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, সুনামগঞ্জ শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামছুল আরিফিন খান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার পর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি