১০ মে ২০২৬

ডোমারে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডোমারে একরামিয়া মাহাবুবিয়া, হাফিজুলিয়া ও আফজালুলিয়া ৩১তম ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মুরিদান ও ভক্তবৃন্দ ডোমার থানা সংলগ্ন মাজার শরীফ প্রাঙ্গণে জড়ো হয়। বাদ আছর হালকায়ে জিকিরের মধ্য দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে আওলাদে রাসুল (সাঃ) গদ্দিনসির পীর সাইয়্যেদ খন্দকার এরফানুল হক সাহেবের সভাপতিত্বে জামিরবাড়ী একরামিয়া সিনিয়র মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইয়্যেদ খন্দকার একরামুল হক বাদশা হুজুরের সঞ্চালনায় কোরআন ও হাদিস থেকে বয়ান প্রেস করেন, উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওঃ মুফতি সাইয়্যেদ খন্দকার এজাহারুল হক সাজু হুজুর, ঢাকা নবীনগর আবু হোরায়রা মাদ্রাসার মোহতামিম হযরত মাওঃ হাফেজ মুফতি আব্দুস ছালাম আজাদী, ডোমার বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওঃ আলহাজ¦ আব্দুল হামিদ হোসাইনী, সাকোয়া জামিয়াতুল নেছা ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওঃ বাবুল হোসেন বিন ফজল। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি