১০ মে ২০২৬

ঢাকাস্থ পার্বতীপুর সমিতি’র ইফতার মাহফিল ২৩শে মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকাস্থ পার্বতীপুর সমিতি’র ইফতার মাহফিল ২৩শে মার্চ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকাস্থ পার্বতীপুর সমিতি’র ইফতার মাহফিল আগামী ২৩শে মার্চ রোজ শনিবার গ্রান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, শ্যামলী শাখা, ৩০ রিং রোড আদাবর, শ্যামলী, ঢাকাতে অনুষ্ঠিত হবে। 'যেখানেই থাকি থাকুক হৃদয়ে পার্বতীপুর, যতদিন বাঁচি বাঁচুক প্রাণে পার্বতীপুর' এই শ্লোগানকে নিয়ে ১৯৯৭ সালে ঢাকাস্থ পার্বতীপুরের এক ঝাক নবীন ও প্রবীণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এই সমিতি। প্রতিষ্ঠার পর থেকে উক্ত সমিতির সদস্যরা ঢাকা নারায়ণগঞ্জ, সাভার ও গাজিপুরে বসবাসরত পার্বতীপুরের তরুণদের উক্ত সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে। এছাড়াও প্রতিবছর বিভিন্ন সামাজিক ও সাংস্কিতিক অনুষ্ঠান পালন করে। উক্ত ২৩ মার্চ'র ইফতার মাহফিল অনুষ্ঠানে সমিতির সকল সদস্য ছাড়াও ঢাকাস্থ সকল পার্বতীপুরবাসীকে যথা স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুষ্ঠান সম্পকে যে কোন বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ০১৯১৪-৮৭৪-৬৫০, ও দপ্তর সম্পাদক খালেদ হাসান মুন ০১৭১৯-৩৪৭-২০৬ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি