১০ মে ২০২৬

বুধবার থেকে হজ্বের নিবন্ধন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বুধবার থেকে হজ্বের নিবন্ধন শুরু
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি ও বেসরকারিভাবে চলতি বছর হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি বুধবার। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। রবিবার (৫ ফেব্রুয়ারি) হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন। প্রসঙ্গত, ২০২৩ সালে সরকারিভাবে হজের খরচ রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। এ বছর একটিমাত্র হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যাতে জনপ্রতি খরচ পড়বে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। গত বছর দুটি প্যাকেজ ছিল। প্যাকেজ-১-এ জনপ্রতি খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। গত বছরের সর্বনিম্ন প্যাকেজ থেকে এ বছর জনপ্রতি খরচ বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৬৫ টাকা। এর সাথে আরও যুক্ত হবে কোরবানির খরচ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি