৪ মে ২০২৬

বাড়ি ফেরার পথে, 'খালেদা' নিপীড়িতদের হৃদয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
বাড়ি ফেরার পথে, 'খালেদা' নিপীড়িতদের হৃদয়

নৈঃশব্দ্যের অন্ধকার দেশে তোমার বিধবা আঁচলের আশ্রয় আমাদের থেকে কেড়ে নিয়েছিলো

আমরা রাজনৈতিক এতিম হয়ে ছটফট করলাম তুমি নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে

অদৃশ্য বেয়নেট কণ্ঠনালী চিঁড়ে ফালাফালা করলো, আস্তিন গুটিয়ে মুখ থুবড়ে পড়ে রইলাম

গুম হওয়া রক্তকেশী কিশোরীর চূর্ণ চুড়ির শব্দে ভাঙলো না বধিরের উন্নাসিক তন্দ্রা। 

তোমার মলিন মুখখানা শ্রান্ত কলমি ফুলের মতো দোলে ছাপ্পান্ন হাজার বর্গমাইল। 

দুহাজার তিনশো ছিয়াত্তর দিনের বন্দিত্বেও ওরা তোমার মোলায়েম ছায়া মুছে দিতে পারেনি 

ফ্যাসিবাদের তমিশ্রমায় দুমড়ে-মুচড়ে চিৎকার দিয়ে জেগে উঠলো সমস্ত মজলুম।

আমরা জানতাম তুমি ফিরে আসবে! সমস্ত পৃথিবী ফেরারি হয়ে খুঁজেছে আশ্রয় তোমার আঁচলে মা। 

আর তুমি যখন মঞ্চে উঠে এলে— 

ময়লা পাঞ্জাবিতে চোখ মুছে রোদের প্রখরতা বিদীর্ণ করে তাকালো জনতা ঘামার্ত মুখে।

ফুঁসে উঠলো সমুদ্র, দীর্ণ দহনে নদীর পাড় ধরে হেঁটে যাওয়া কিষাণীর মুঠোভরতি ভাতের লোকমা।

(সংক্ষিপ্ত)

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি