৬ মে ২০২৬

আশুলিয়ায় আলোচিত জামায়াত নেতা হাবিব গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আশুলিয়ায় আলোচিত জামায়াত নেতা হাবিব গ্রেফতার

হাসান ভুঁইয়া, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় অসহায় এক বিধবা নারীর শেষ সম্ভল তার স্বামীর রেখে যাওয়া জমিসহ একাধিক জমি জোর পূর্বক দখল ও আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় অভিযুক্ত নাশকতা মামলার আসামি জামায়াত নেতা হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার কুঁরগাও স্যোসাইটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে ওই দিন আশুলিয়ার কুঁরগাও এলাকার শিরিন বেগম বাদী হয়ে ওই জামায়াত নেতার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব (৫৫) আশুলিয়ার কুঁরগাও স্যোসাইটি এলাকার করিম মৃধার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে কুঁরগাও এলাকার শিরিন বেগমের স্বামী আবুল বাশারের মৃত্যুর পর থেকে হাবিব তাদের ক্রয়কৃত ১৩ শতাংশ জমি জোর পূর্বক দখলের পায়তারা শুরু করে। এরপর বিভিন্ন সময় তাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল হাবিব ও তার লোকজন। সবশেষ গত ৩০ জানুয়ারি হাবিব ও তার লোকজন উক্ত জমি ভরাট করে ঘর নির্মাণের চেষ্টা চালায়।

 এসময় বাঁধা দিতে গেলে তাকে এলোপাথারি মারধর করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে হাবিব। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, জামায়াত নেতা ও ভ‚মি দস্যু হাবিবের অত্যাচারে অতিষ্ট তাদের এলাকার লোকজন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন সময়েও সে এলাকার সাধারণ মানুষদের নানা ভাবে হয়রানি ও অত্যাচার করতো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, জমি দখল চেষ্টা ও মারধরের অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। এছাড়া হাবিব নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে বলেও জানান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি