৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া ছয় মাসে নামিয়ে আনা হবে, রেনা বিটারের আশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া ছয় মাসে নামিয়ে আনা হবে, রেনা বিটারের আশ্বাস
বাংলাপ্রেস ডেস্ক: ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। বৈঠকে মার্কিন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তিনি বলেন, নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ছয় মাসের মধ্যে শিক্ষার্থী ও ও সাধারণ মানুষের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন রেনা বিটার। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। পাকিস্তান সফর শেষে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রেনা বিটার ঢাকায় পৌঁছান। পরে রোববার সকালে তিনি ঢকায় মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ যুক্তরাষ্ট্র সরকার গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। এ ঘোষণার পর এই প্রথম দেশটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে এলেন। দুই দিনের সফর শেষে সোমবার (২ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করবেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি