৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন জায়েদ খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন জায়েদ খান
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে আসার পর বেশ দুর্দান্ত সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তারকা হিসেবে এখন নিয়মিত দেশ ও দেশের বাইরে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। সবশেষ এক বছরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ অন্তত ১০টি দেশে শো করেছেন তিনি। একটি শো শেষ না হতেই আবার আরেকটি শো শুরু হয়। এবার সেই ধারাবাহিকতায় আবারও যুক্তরাষ্ট্র যাচ্ছেন জায়েদ খান। শুক্রবার (২৮ জুন) বিকেলে এক আলাপকালে জায়েদ খান বলেন, এখন দেশ-বিদেশে বিভিন্ন শোয়ে পারফর্ম করছি। গতকালই দুবাই থেকে নিজ দেশে ফিরেছি। এবার যুক্তরাষ্ট্র যাচ্ছি। এর আগেও গিয়েছি। তবে এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যাচ্ছি। সেখানে পারফর্ম করব আমি। আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ব। নিউইয়র্কে আগামী ৩০ জুন বসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২১তম আসর। কুইন্সের জামাইকায় অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরে এবার ফিল্ম অ্যায়ার্ড পাচ্ছেন ১৭ জন। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকে একঝাঁক তারকা যাওয়ার কথা। এ কারণে আজ রাতে ঢাকা ছাড়তে যাচ্ছেন জায়েদ খান। এ অভিনেতা বলেন, এবারের সফরটাও মোটামুটি দীর্ঘ। প্রায় একমাস দেশের বাইরে থাকা হবে। যুক্তরাষ্ট্র শো শেষ করে ইউরোপ-আমেরিকার আরও কয়েকটি দেশে যাওয়া হবে। সবমিলে ব্যস্ত সময় কাটবে। প্রসঙ্গত, এবার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, সংগীতশিল্পী তাহসান খান, চিত্রনায়িকা মৌসুমী, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, গায়িকা মিলা ইসলাম ও দিনাত জাহান মুন্নীসহ আরও অনেকের থাকার কথা রয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি