যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি পেট্রল পাম্পে শুক্রবার সশস্ত্র ব্যক্তিদের গুলিতে তেলেঙ্গানা রাজ্যের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাই তেজা নুকারাপু (২২)। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি ওই পেট্রল পাম্পে খণ্ডকালীন কাজ করতেন বলে জানিয়েছেন বিএআরএস নেতা মধুসূদন ঠাঠা।
মধুসূদন ঠাঠা জানান, তিনি তেলেঙ্গানার খাম্মাম জেলার কাছাকাছি এলাকায় থাকা নিহতের পরিবারের সঙ্গে তাদের বাসায় সাক্ষাৎ করেছেন।
নিহতের মা-বাবা জানিয়েছেন, সাই তেজা যে সময়ে গুলিবিদ্ধ হন, তিনি তখন পেট্রল পাম্পে দায়িত্ব পালন করছিলেন না। তবে এক বন্ধুর অনুরোধে সেখানে থেকে সহায়তা করছিলেন। ঠিক সেই সময় দুই দুর্বৃত্ত এসে ক্যাশ কাউন্টারে থাকা অর্থ দাবি করে। তিনি তাদের বাধা না দিয়ে অর্থ দিয়ে দেন বলে বন্ধুরা জানিয়েছেন।
তবু তাকে গুলি করে হত্যা করা হয়।
সাই তেজা হায়দরাবাদ থেকে বিবিএ সম্পন্ন করার পর মাস্টার্স করতে গত ১৫ জুন যুক্তরাষ্ট্রে যান। তিনি শিকাগোর কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হন। জীবনযাপনের খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি তিনি পেট্রল পাম্পে খণ্ডকালীন কাজ করতেন।
সাই তেজার এক আত্মীয় বলেন, ‘এত নিরীহ একজন মানুষের জীবন চলে গেল। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত।’
সাই তেজার প্রতিবেশীরা জানায়, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মল্লু ভাট্টি বিক্রমারকা ও খাম্মামের এমপি আর রঘুরাম রেড্ডি পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তার মরদেহ দ্রুত ভারতে ফেরানো যায়।
মধুসূদন ঠাঠা আরো জানান, তিনি উত্তর আমেরিকার তেলেগু অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, যাতে তারা এই ঘটনার সমাধানে সহায়তা করতে পারে। সংস্থাটি সাই তেজার মরদেহ খাম্মামে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
তবে আত্মীয়রা জানিয়েছে, ময়নাতদন্ত ও আনুষ্ঠানিকতা শেষ করতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি