যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে টিকটক বন্ধে বিল পাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে টিকটক অ্যাপ বন্ধের একটি বিল পাস হয়েছে। শনিবার (২০ এপ্রিল) এ অ্যাপের মালিকানা হস্তান্তর, অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে এ বিলটি পাস করা হয়। এই অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স।
তরুণদের ভেতর টিকটকের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারির সুযোগ পাবে চীন। শুধু যুক্তরাষ্ট্রেই টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছেন।
সমালোচকেরা বলছেন, টিকটক বেইজিংয়ের অধীনস্থ এবং তাদের প্রচারণার একটি মাধ্যম। অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও টিকটক কোম্পানি। যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়া বিরল এই বিল আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। শনিবার দ্বিদলীয় সমর্থন পাওয়া বিলটি ৩৬০-৫৮ ভোটের বড় ব্যবধানে পাস হয়।
এদিকে, শনিবার প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরপরই আপত্তি জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে এই বিলকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে কোম্পানিটি বলেছে, এতে মত প্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি