যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিজের ধর্ষণের গল্প শোনালেন ন্যান্সি মেস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবু সাবেত: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার রাজ্য প্রতিনিধি ন্যান্সি মেস (আর-এসসি) সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফ্লোরে নিজে কীভাবে ধর্ষিতা হয়েছিলেন সেই শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন। এক ব্যক্তিগত ও ব্যতিক্রমী বক্তৃতায় নিজে ও অন্যান্য নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও ভয়ুরিজমের (গোপনে নজরদারি) অভিযোগ উত্থাপন করেছেন।
২০২১ সাল থেকে হাউসে দায়িত্ব পালন করা মেস এক ঘণ্টার এই বক্তৃতায় দক্ষিণ ক্যারোলিনার চারজন পুরুষকে 'নির্যাতনকারী' বলে অভিহিত করেন।হাউস ফ্লোরে তাদের নাম ও ছবি পোস্টার বোর্ডে প্রদর্শন করেন।
মেস তার বক্তৃতার শিরোনাম দেন 'লোহা লোহাকে শাণ দেয়'। তিনি বলেন, 'তোমরা নরকের একমুখী টিকিট কিনে নিয়েছ। এটি সরাসরি, কোনো সংযোগ নেই, যাতে আমি ও তোমাদের সকল শিকাররা চিরকাল তোমাদের পচতে দেখতে পারি'।
তিনি নির্দিষ্ট কিছু অভিযোগ করেন, যেমন নারী ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের হাজারো গোপন ছবি ও ভিডিও পাওয়া, যা তাদের সম্মতি ছাড়া ধারণ করা হয়েছিল। মেস আরও বলেন, এক রাতে অচেতন হয়ে পড়ার পর তিনি নিজেই ধর্ষণের শিকার হয়েছিলেন এবং বিশ্বাস করেন যে তাকে 'ইচ্ছাকৃতভাবে অক্ষম করা হয়েছিল।'
বক্তৃতার সময় মেস একাধিক প্রতীকী বস্তু প্রদর্শন করেন, যার মধ্যে ছিল হাতকড়া 'যদি কেউ আমাকে নারীদের জন্য দাঁড়ানোর কারণে গ্রেপ্তার করতে চায়, তাহলে এখানে আমার হাত, একটি গ্লাস যাতে তিনি দেখান সেই দুই পানীয়ের পরিমাণ যা তিনি সেই রাতে পান করেছিলেন। একটি ক্যামেরা যা তিনি দাবি করেন, অভিযুক্তদের মালিকানাধীন সম্পত্তিতে লুকানো ছিল।
মেস আরও বিস্তারিত বর্ণনা দেন, তবে তার অভিযোগগুলি স্বাধীনভাবে যাচাই করেনি। যদিও মেস বলেছেন তার অভিযোগের সমর্থনে প্রমাণ রয়েছে। তিনি তা এখনও উপস্থাপন করেননি।
দক্ষিণ ক্যারোলিনা আইন প্রয়োগ বিভাগ (এসএলিডি) নিশ্চিত করেছে যে, তারা ২০২৩ সালের ডিসেম্বরে মেসের নামকৃত এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যখন ইউএস ক্যাপিটল পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সংস্থাটি জানায়,এসএলিডি এই ঘটনার ওপর একাধিক সাক্ষাৎকার নিয়েছে। একাধিক সার্চ ওয়ারেন্ট কার্যকর করেছে এবং একটি সুসংহত কেস ফাইল প্রস্তুত করেছে, যা মামলার সমাপ্তির পর প্রকাশ করা হবে।
এখন পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। অভিযুক্তদের মধ্যে কয়েকজন দ্য হিল-কে দেয়া বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন এবং আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।
মেস তার বক্তৃতায় দক্ষিণ ক্যারোলিনার অ্যাটর্নি জেনারেল অ্যালান উইলসন (আর)-এর কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন যে তিনি এই অপরাধগুলোর যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করেননি। উল্লেখ্য, উভয়েই ২০২৬ সালে দক্ষিণ ক্যারোলিনার গভর্নর পদে লড়ার কথা বিবেচনা করছেন।
দক্ষিণ ক্যারোলিনার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মেসের বক্তব্যকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে উল্লেখ করে জানায় যে, তারা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তথ্য পায়নি। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায় মেস হয় এই বিষয়ে অজ্ঞ, নয়তো ইচ্ছাকৃতভাবে ভূমিকা ভুলভাবে উপস্থাপন করছেন।
এই বক্তৃতাটি হাউস চেম্বারে একটি ব্যতিক্রমী দৃশ্য সৃষ্টি করে। যেখানে সাধারণত আইন প্রণয়ন, জনগণের সম্মাননা বা সাম্প্রতিক ঘটনাবলির ওপর আলোচনা করা হয়।
বক্তৃতার সময় মেস একটি 'বেঁচে থাকা শিকার' লেখা লাল স্টিকার তার বুকে লাগান। যেটা তার স্টাফ তৈরি করেছিল। তিনি উপস্থিত কিছু সহকর্মী ও দর্শকদেরও এই স্টিকার দেন যারা তা পরে গ্রহণ করেছেন।
মেস দীর্ঘদিন ধরেই ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি কিশোরী বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে দাবি করেন এবং এর ভিত্তিতে গর্ভপাতবিরোধী আইনগুলোতে ব্যতিক্রমের পক্ষে কথা বলেছেন।
তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি ট্রান্সজেন্ডার নারীদের নারীদের শৌচাগারে প্রবেশের বিরোধিতা করে বক্তব্য দিয়ে আসছেন। বিশেষ করে প্রথম ট্রান্সজেন্ডার কংগ্রেস সদস্য সারাহ ম্যাকব্রাইড (ডি-ডেল)-এর বিরুদ্ধে মন্তব্য করেছেন।
সোমবারের বক্তৃতায়, তিনি ট্রান্সজেন্ডার নারীদের বিরুদ্ধে আনা কয়েকটি বিল তার বক্তব্যে অন্তর্ভুক্ত করেন। যা তিনি বলেন 'নারী ও মেয়েদের রক্ষা করার' জন্য আনা হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি