যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিমানবন্দরে দুটি জেট বিমানের সংঘর্ষে নিহত ১, আহত অনেকে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেল এয়ারপোর্টে দুটি প্রাইভেট জেট বিমানের সংঘর্ষে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।
স্কটসডেল এয়ারপোর্টের অ্যাভিয়েশন প্ল্যানিং ও আউটরিচ সমন্বয়কারী কেলি কুয়েস্টার জানান, একটি মাঝারি আকারের বিজনেস জেট একটি পার্ক করা গালফস্ট্রিম ২০০ জেটের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কুয়েস্টার বলেন, অস্টিন টেক্সাস থেকে আসা জেটটিতে চারজন আরোহী ছিলেন এবং পার্ক করা জেটটিতে ছিলেন একজন। সংঘর্ষে আহত দুজনকে ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও বলেন, সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের কাজ চলছে। এই দুর্ঘটনায় জড়িত সবার জন্য রইলো প্রার্থনা।
স্কটসডেল এয়ারপোর্ট ফিনিক্স এলাকার একটি জনপ্রিয় জেট হাব বিশেষ করে ওয়েস্ট ম্যানেজমেন্ট ফিনিক্স ওপেন গলফ টুর্নামেন্টের মতো বড় ক্রীড়া ইভেন্টের সময় এখানে প্রচুর বিমান চলাচল হয়।
স্কটসডেলের এই বিমান সংঘর্ষের আগে গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে তিনটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। ২৯ জানুয়ারি একটি বাণিজ্যিক জেটলাইনার ও আর্মির হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছেন। ৩১ জানুয়ারি ফিলাডেলফিয়ায় একটি মেডিক্যাল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন যাত্রী ও মাটিতে থাকা আরও একজন মারা গেছেন।
গত সপ্তাহে আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। স্কটসডেল এয়ারপোর্টের রানওয়ে বন্ধ রাখা হয়েছে এবং ঘটনার পরবর্তী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে বলে কুয়েস্টার জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি