যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের
বাংলাপ্রেস ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার এএন/এফপিএস-১৩২ সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।
তেহরানভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি সক্ষম এ রাডারটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। ২০১৩ সালে প্রায় ১.১ বিলিয়ন ডলার ব্যয়ে স্থাপিত এ রাডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হতো।
আইআরজিসি দাবি করেছে, সফল হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। কাতারের কিছু কর্মকর্তা ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, দাবি সত্য হলে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এবং চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
সঙ্গীত একাডেমি