৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই কানাডার: জাস্টিন ট্রুডো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই কানাডার: জাস্টিন ট্রুডো
বাংলাপ্রেস ডেস্ক: কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।স্ট্যাটাসে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে, এমন কোনও সম্ভাবনা নেই। তিনি এও বলেন, আমাদের দুই দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। আর এ বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে দেশটিকে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে। প্রসঙ্গত, সোমবার (৬ জানুয়ারি) তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দেশটির রাজধানী অটোয়াতে তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এসময় ট্রুডো বলেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন। তারপর আরও দুটি নির্বাচনে জয়লাভ করে টানা প্রায় ১০ বছর কানাডার ক্ষমতায় থাকার স্বাদ পান তিনি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি