যুক্তরাষ্ট্রের নির্দেশে ওমান ছাড়ছেন সরকারি কর্মকর্তারা
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৩৭ পিএম
মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বাংলাপ্রেস ডেস্ক: নিরাপত্তা ঝুঁকির কারণে ওমান থেকে জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘অত্যাবশ্যক নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ ওমান ত্যাগ করতে বলা হয়েছে
ওমানের জন্য ভ্রমণ সতর্কতা এখনও লেভেল ৩, অর্থাৎ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে রয়েছে। এর কারণ হিসেবে সম্ভাব্য সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে ইয়েমেন সীমান্তবর্তী ওমানের এলাকাগুলোর জন্য সর্বোচ্চ লেভেল ৪ সতর্কতা, অর্থাৎ ‘ভ্রমণ করবেন না’ এখনো বহাল আছে।সূত্র: আল জাজিরা
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি