যুক্তরাষ্ট্রের মেইনে বিয়ের অনুষ্ঠানে গিয়ে করোনাক্রান্ত অর্ধশতাধিক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি বিয়ের অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক ব্যক্তির করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত একজন। আগস্ট মাসের প্রথম দিকে এই বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এরইমধ্যে ঘটনা নিশ্চিত করেছেন।
এ নিয়ে একটি তদন্ত চালু করেছে মেইনের কেন্দ্রীয় ‘ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ কেন্দ্র। জানানো হয়েছে, গত ৭ই আগস্ট সোমবার ওই অনুষ্ঠানে সবাই যোগ দেন। সেখানে যোগ দেয়া ২৪ জন পরবর্তি সময়ে করোনা পজেটিভ সনাক্ত হন। কিন্তু মেইন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৫৩ জন করোনা আক্রান্ত রোগি পাওয়া গেছে যারা ওই অনুষ্ঠান থেকে ছড়িয়ে পরা করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন এরইমধ্যে মারা গেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব না মেনে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার ঝুঁকি নেয়ার কারণেই এই সংক্রমণ হয়েছে। যে নারীর মৃত্যু হয়েছে তিনি সরাসরি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে সেখানে উপস্থিত থাকা একজনের সঙ্গে তার সাক্ষাত হয়েছিল। তারমতো আরো অন্তত ২৩ জন রয়েছেন যারা অনুষ্ঠানে যোগ না দিয়েও সেখানে যোগ দেয়া অন্যদের দ্বারা আক্রান্ত হয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কের ১০ বিলিয়ন ডলারের হোম কেয়ার জালিয়াতি ঠেকাতে বিচার বিভাগের মামলা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি