৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের মেইন বিমানবন্দরে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিধ্বস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পিএম
যুক্তরাষ্ট্রের মেইন বিমানবন্দরে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিধ্বস্ত

৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে আটজন আরোহী ছিলেন।
এফএএর তথ্য অনুযায়ী, একটি বম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ মডেলের জেট বিমানটি সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
রোববার রাত পর্যন্ত বিমানে থাকা আটজনের অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
এফএএ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করবে তারা এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
দুর্ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে প্রবল শীতকালীন ঝড় বয়ে যাচ্ছে, যার ফলে ব্যাপক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে।
বিমানবন্দরের মুখপাত্র এমি থিবোডো দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক বিবৃতিতে জানান, জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ করায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি বলে পত্রিকাটি উল্লেখ করেছে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি