যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুরগির পেটে রাখা পিস্তল মিলল যাত্রীর লাগেজে!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা লওডারডেল-হলিউড বিমানবন্দরে ধরা পড়লো যাত্রীর লাগেজে মুরগির পেটে লুকিয়ে রাখা পিস্তল পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। বুধবার (৯ নভেম্বর) লওডারডেল-হলিউড বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মার্কিন পরিবহন নিরাপত্তা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীরা ভ্রমণকারীর লাগেজে থাকা চামড়া ছাড়ানো একটি মুরগির ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করেন।
ভ্রমণকারীর ওই অস্ত্র, যেটি মুরগির ভেতরে গুজে রাখা এবং কাগজ দিয়ে মোড়ানো ছিল, সেটি বোর্ডিংয়ের আগেই শনাক্ত হয়। মার্কিন এয়ারলাইনসগুলোতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ নয়। তবে সেগুলো অবশ্যই আনলোড করা অবস্থায় একটি তালাবদ্ধ শক্ত বাক্সে রাখতে হবে এবং সেটি অবশ্যই চেক করা লাগেজে বহন করতে হবে।
বিমানবন্দরে এ ধরনের ঘটনায় কঠোর নিরাপত্তা নিয়ে ভ্রমণকারীরা হতাশা প্রকাশ করেন।
এর আগে ২৭ সেপ্টেম্বর মুরগির ভেতর পিস্তল ভরে পাচারের চেষ্টার সঙ্গে একজন আন্তর্জাতিক যাত্রী জড়িত ছিলেন। যে কারণে শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্মকর্তারাও এ ঘটনায় সংশ্লিষ্ট হন।
ওই যাত্রীর নাম পরিচয় কিংবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই বলেননি তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি