৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন বোমারু বিমান বি-২১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন বোমারু বিমান বি-২১
মিনারা হেলেন: মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো আজ শুক্রবার একটি নতুন স্টিলথ বোমারু বিমান উড়াচ্ছে। বি-২১ রেইডার বিমানটি হবে মার্কিন বিমান বাহিনীর প্রধান শক্তি। আর পুরনো বি-১ ল্যান্সার ও বি-২ স্পিরিট বাতিলের খাতায় চলে যাবে। বলা হচ্ছে, পরবর্তী-প্রজন্মের স্টিলথি দূরপাল্লার কৌশলগত এই বোমারু বিমান নির্মাণ করার জন্য ২০১০ সালে ২৫.১ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করা হয়েছিল। এ বিমানের নির্মাতা নর্থরোপ গ্রুম্যান এফ-৩৫ ও বি-২ বোমারু বিমানের ঘাটতিগুলো দূর করে এটি তৈরী করেছে। এই বিমানের একটি বড় বৈশিষ্ট্য হলো এর খরচ কম। তবে এটাই এর একমাত্র বড় গুণ নয়। এটি অত্যন্ত ক্ষিপ্রগতি হওয়ার পাশাপাশি সম্ভাব্য শত্রু বা এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সেখানে হামলা চালাতে পারে। এটি মিত্রদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পাশাপাশি তাদের তথ্য সরবরাহও করতে পারে। অর্থাৎ এর প্রধান সম্পদ হবে এর 'মস্তিষ্ক।' এ বিমানের প্রধান মিশন হবে দূরপাল্লার আক্রমণ। এই বিমান আরোহী নিয়ে বা আরোহী ছাড়াই উড়তে পারে। সর্বশেষ ধরনের ক্ষেপণাস্ত্র বহন ও তা দিয়ে আক্রমণ হানতে সক্ষম সে। চীন দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের স্টিলথ বিমানকে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছিল। তাদের গবেষণা ইউনিট এ লক্ষ্যে নির্মাণ করেছিল জিয়ান এইচ-২০ স্টিলথ ডিপ-পেনেট্রেশন বোমারু বিমান। কিন্তু এখন বি-২১ রেইডার চীনকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি