৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গির্জার কাছে হামলায় নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গির্জার কাছে হামলায় নিহত ১
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের একটি গির্জার কাছে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৫ টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, হামলায় ১ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বাল্টিমোরের পারকিন্স স্কোয়ার ব্যাপটিস্ট চার্চ যেখানে অবস্থিত সেই একই ব্লকেই ওই ঘটনা ঘটেছে। এক বন্দুকধারী গাড়ি থেকে নেমে এ হামলা চালিয়েছে। তবে পুলিশ এ হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। এ হামলার তদন্ত চলছে বলে এক খবরে বলা হয়েছে। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি