যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ফোবানার শুভেচ্ছা
ফোবানা নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাংলাদেশি সংগঠন ফোবানা (ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)-এর নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এক যৌথ বিবৃতিতে মার্কিন জনগণ, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি এবং উত্তর আমেরিকায় বসবাসরত সকল প্রবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি শুধু যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন এবং বহুত্ববাদের আদর্শকে নতুন করে স্মরণ করার এক গৌরবময় মুহূর্ত। এই মহান রাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো অভিবাসীকে স্বপ্ন দেখার, পরিশ্রম করার এবং সাফল্য অর্জনের সুযোগ করে দিয়েছে।
তারা বলেন, বাংলাদেশি-আমেরিকানরা আজ যুক্তরাষ্ট্রের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, ব্যবসা, সংস্কৃতি ও জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধির এই অভিযাত্রায় বাংলাদেশি কমিউনিটির অবদান ক্রমেই আরও দৃশ্যমান ও শক্তিশালী হচ্ছে।
নেতৃদ্বয় আরও বলেন, ফোবানা বিশ্বাস করে বৈচিত্র্যের মধ্যেই শক্তি নিহিত। আমরা এমন একটি সমাজ গঠনের প্রত্যাশা করি, যেখানে ভিন্ন সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সমঅধিকারের ভিত্তিতে একসঙ্গে এগিয়ে যাবে।
বিবৃতিতে তারা উত্তর আমেরিকায় বসবাসরত নতুন প্রজন্মের বাংলাদেশি সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাংবিধানিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক আদর্শ ধারণ করে যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
শেষে রবিউল করিম বেলাল ও খালেদ আহমেদ রউফ যুক্তরাষ্ট্রের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং বলেন, স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আমরা একটি আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ আমেরিকা এবং আরও ঐক্যবদ্ধ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি গঠনের প্রত্যাশা করি।
প্রবাসের সকল সংস্কৃতি পিপাসুদের চলতি বছর লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন নেতৃদ্বয়।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কানেকটিকাটে ১ আগস্ট সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সঙ্গীত একাডেমি