যুক্তরাষ্ট্রে যৌন পাচারের শিকার ৬২ হাজার অভিবাসী শিশু উদ্ধার
কৌশলী ইমা: যুক্তরাষ্ট্রে যৌন পাচার, জোরপূর্বক শ্রমসহ নানা ভয়াবহ নির্যাতনের শিকার হওয়া ৬২ হাজারের বেশি অভিবাসী শিশুকে উদ্ধার করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় রোববার (৭ ডিসেম্বর) ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান এ তথ্য জানিয়েছেন।
হোম্যান বলেন, জো বাইডেনের আমলে ৫ লাখেরও বেশি শিশু অবৈধভাবে পাচার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাদের মধ্যে থেকে প্রায় ৩ লাখ শিশুর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না।

প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা এই সব শিশুকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, আমরা জানি এদের অনেকেই যৌন পাচারের শিকার, অনেককে জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে, আর অনেকেই নির্যাতিত হচ্ছে। আমরা যে নির্যাতনের তথ্য পেয়েছি, তার সব কিছু বলা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও প্রমাণ করেছেন, তিনি আমার জীবনের দেখা সেরা প্রেসিডেন্ট। ইতোমধ্যে ৬২ হাজারের বেশি শিশু উদ্ধার করা হয়েছে।
হোম্যান অভিযোগ করেন, বাইডেন প্রশাসন এসব অভিবাসী শিশুদের খোঁজ নেওয়াই বন্ধ করে দিয়েছিল এবং তাদের উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি