৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ভর্তিচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমেছে ৩৮ শতাংশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে ভর্তিচ্ছুক ভারতীয় শিক্ষার্থীদের ভিসা কমেছে ৩৮ শতাংশ
ইমা এলিস: উচ্চশিক্ষা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে সারা বিশ্বের শিক্ষার্থীদের অনত্যম তীর্থ। দক্ষিণ এশিয়ার মধ্যে বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতের শিক্ষার্থীদের এই প্রবণতা উল্লেখযোগ্য হারে বেশি। কিন্তু এ বছর ‘স্টাডি ভিসা’ হিসেবে পরিচিত শিক্ষা ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম ৯ মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্সের মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট ৬৪ হাজার ৮টি এফ-১ ভিসা বা স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯৫। কোভিড মহামারির সময়, অর্থাৎ ২০২০ সালের পর এ বছরই সবচেয়ে কমসংখ্যক ভারতীয় শিক্ষার্থীর ভিসা অনুমোদন করা হয়েছে। সে বছর যুক্তরাষ্ট্র মাত্র ৬ হাজার ৬৪৬ ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল। মহামারির পর ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের ৯৩ হাজার ১৮১টি এফ-১ ভিসা দেওয়া হয়। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৬৫ হাজার ২৩৫। তবে এফ-১ ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতই কম পেয়েছে এমনটা নয়। চীনা শিক্ষার্থীরাও চলতি বছর আগের বছরের তুলনায় ৮ শতাংশ কম ভিসা পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে চীনা শিক্ষার্থীদের জন্য ৭৩ হাজার ৭৮১টি এফ-১ ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে ইস্যু করা হয়েছিল ৮০ হাজার ৬০৩টি ভিসা। এফ-১ ভিসা একটি নন-অভিবাসী ভিসা, যা সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন পড়াশোনার অনুমতি দেয়। এটি যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রচলিত ভিসার ধরন। উল্লেখযোগ্য বিষয় হলো- ২০২৪ সালে ভারতীয়রা চীনা নন-ইমিগ্রান্টদের ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিদেশি শিক্ষার্থী গোষ্ঠীতে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ওপেন ডোরসের প্রতিবেদনের মতে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৩ লাখ ৩১ হাজার ভারতীয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। আগের বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৬৮ হাজার ৯২৩। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের সংখ্যা কমেছে। ওপেন ডোরস-২০২৪ প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৩৯৮। ২০২২-২৩ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৮৯ হাজার ৫২৬। অর্থাৎ প্রায় ১২ হাজার কম। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি