যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাংলাদেশি বাড়িওয়ালা খুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন বাংলাদেশি বাড়িওয়ালা। নিহত বাড়িওয়ালার নাম একরামুল হক। তার বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে তার নিজ বাসায় ভিনদেশী ভাড়াটিয়ার হাতুড়ির আঘাতে মারা যান তিনি। নিহত একরামুলের দেশের বাড়ি চট্টগ্রাম শহরের হামজারবাড় এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং ফেলাডেলফিয়া এয়ারপোর্টে কাজ করতেন। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ২৪ বছর আগে আমেরিকায় এসে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুইল চেয়ারের সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। বছর খানেক আগে ফিলাডেলফিয়া শহরের এনগোরা ট্রেসে একটি তিন বেডরুমের বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন একরাম। বাড়িতে হন্ডুরাসের বংশোদ্ভুত কার্লোস ও ডেভিড নামের অপর এক কৃষ্ণাঙ্গ আমেরিকান ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ৩ মাস ধরে কার্লোস বাসা ভাড়া দিচ্ছিলেন না। শনিবার রাত ১টায় কাজ থেকে ফিরে একরামুল হক কার্লোস এর কাছে ভাড়ার টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে একটি হাতুড়ি দিয়ে একরামের মাথায় উপুর্যুপুরী আঘাত করতে থাকে। এক পর্যায়ে একরাম নিস্তেজ হয়ে বাসার মেঝেতে লুটিয়ে পড়েন। সারারাত ঘরের মেঝেতেই একরামের নিথর দেহ পড়ে থাকে। এদিকে সকাল ৭টায় ৯১১ এ কল পেয়ে পুলিশ সে বাড়িতে গিয়ে একরামের মৃতদেহ উদ্ধার করে। এসময় বাসার অন্য কক্ষ থেকে অভিযুক্ত হত্যাকারী কার্লোসকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় কার্লোস অতিরিক্ত মদ্যপ ছিলো বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
নিহত একরামুল হক ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একাকী বসবাস করে আসছিলেন। তার পরিবার বাংলাদেশে থাকেন। একরামুল হকের মরদেহ ফিলাডেলফিয়া সিটি কাস্টোডিতে রাখা হয়েছে। এদিকে পারবিারিক সিদ্ধান্তে চট্টগ্রাম সমিতি অব পেনসিলভেনিয়া তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানা গেছে। ঘটনা জানাজানি হবার পর স্থানীয় বাংলাদেশিদের মাঝে ক্ষোভের সঞ্চার ঘতেছে। তারা ঘাতককে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একরামুল হকের মরদেহ ফিলাডেলফিয়া সিটি কাস্টোডিতে রাখা হয়েছে। চট্রগ্রাম সমিতি অব পেনসিলভেনিয়া তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি