যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানি বেড়ে ১৯
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারঝড়ের প্রাবল্যে বেড়েই চলেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারঝড়ের আঘাতে বিপর্যস্ত দেশটির ২০টি অঙ্গরাজ্য।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অবস্থা বেগতিক হওয়ায় এরমধ্যে ১১টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ে প্রভাবিত হয়েছে ৮ লাখ ৫০ হাজার মানুষের জনজীবন।
খবরে বলা হয়, তুষারঝড়টিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় বলে বিবেচনা করা হচ্ছে। নিউ ইয়র্ক ও আশপাশের স্টেটগুলোতে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেইসাথে পার্শ্ববর্তী কেনটাকি এবং পেনিসিলভানিয়ার হাজার হাজার বাড়ি গত ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে ভার্জিনিয়ার প্রত্যন্ত অঞ্চল ঢেকে গেছে ৩০ ইঞ্চি বরফের আস্তরণে। অন্তত ১০০০ টি গাড়ি সংঘর্ষের কবলে পড়েছে। সেসব ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি