যুক্তরাষ্ট্রে ত্রুটিপূর্ণ ভেন্টিলেশনের রাখায় করোনা আক্রান্ত বাংলাদেশির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রে ত্রুটিপূর্ণ ভেন্টিলেশনের রাখায় করোনা আক্রান্ত এক বাংলাদেশির মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) টেনেসির একটি হাসপাতালে আনোয়ার মোর্শেদ চাকলাদার ওরফে বাবুল (৫২) মারা যান। প্রায় ৬ মাস আগে তিনি টেনেসিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পরেই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন কিন্ত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছেন।
তার পরিবারের অভিযোগ, করোনায় সংক্রমিত হওয়ার পর আনোয়ার মোর্শেদকে ত্রুটিপূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গত ৩ ফেব্রুয়ারি ভেন্টিলেশন দেয়ার জায়গা দিয়ে তার রক্তক্ষরণ হলে সঙ্গে সঙ্গে স্থানীয় ইউনিভার্সিটি অব টেনেসি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে পরে হেলিকপ্টারে রাজ্যের চ্যাটানুগা সিটির পার্কসাইড মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। গতকাল ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সদালাপী বন্ধুসুলভ আনোয়ার মোর্শেদ চাকলাদার ওরফে বাবুল বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মাসফি ও আহনাফ নামে দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ৬ ফেব্রুয়ারি বাবুলের লাশ জর্জিয়ায় নিয়ে আসা হয় এবং যোহরের নামাযের পর স্থানীয় আত্তাকোয়া মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে জর্জিয়ার নিউটন কাউন্টির কভিনটন শহরের মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আনোয়ার মোর্শেদ জর্জিয়া অঙ্গরাজ্যে নরক্রস সিটির বাসিন্দা ছিলেন। তার ব্যবসা সংক্রান্ত কাজে তিনি সপরিবারে টেনেসি অঙ্গরাজ্যের মরিসটাউন শহরে চলে যান। সেখানেই তিনি করোনায় সংক্রমিত হয়েছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি