২২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পাঁচ দেশের ক্রিকেটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পাঁচ দেশের ক্রিকেটার
  নিজস্ব প্রতিবেদক: পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। তার এক মাস আগে শুক্রবার (৩ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। যেখানে স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, নসথুশ কেনজিগে ও জেসি সিং ছাড়া বাকি ১১ জনের কেউই যুক্তরাষ্ট্রের নন। এর মধ্যে জেসি আবার ভারতীয় বংশোদ্ভূত। তাকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও ৫ ভারতীয়। ১৫ জনের দলের নেতৃত্ব পাওয়া উইকেট-রক্ষক ব্যাটার মোনাঙ্ক প্যাটেলের জন্ম ভারতের গুজরাটে। ৩১ বছর বয়সী এ ব্যাটার এক সময় খেলেছেন গুজরাটের অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে। ৩১ বছর বয়সী বোলিং অলরাউন্ডার হারমিত সিং তো খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মিলিন্ড কুমারের জন্ম দিল্লিতে। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার নিসর্গ কুমারের জন্ম গুজরাটে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন তিনি। ৩২ বছর বয়সী পেসার সৌরভ নেত্রভালকারের জন্ম মুম্বাইয়ে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ দুজন করে আছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম ৩৩ বছর বয়সী পেসার আলী খান ২০১৯ সাল থেকে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। করাচিতে জন্ম নেয়া ২৯ বছর বয়সী শায়ান জাহাঙ্গীরের যুক্তরাষ্ট্রে অভিষেক ২০২২ সালে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার এন্ড্রিস গোস ও অলরাউন্ডার শেডলি ভ্যানের অভিষেক গত এপ্রিলে কানাডার বিপক্ষে সিরিজে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কানাডার সাবেক অধিনায়ক নীতিশ কুমারও। ১৫ জনের স্কোয়াডে বড় আকর্ষণ নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্ল্যাকক্যাপসদের হয়ে ২২ গজ মাতানোর পর চলতি বছর যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে জড়ান ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। আগামী ২৫ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এর আগে কোনো কারণে পরিবর্তন আনলে আইসিসির অনুমতির প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি