৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ দুই সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ দুই সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক যুবক। স্থানীয় পুলিশ ঘটনাটিতে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছে। রাজ্যটির পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন- পল  সোয়ার্নার (৩৫), তার স্ত্রী কারেন সোয়ার্নার (৩২) এবং তাদের দুই সন্তান ইভেলিন (৫) ও কনর (১)। মৃত্যুর খবরটি প্রথমে পুলিশকে জানান পল সোয়ার্নারের শ্বশুর। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পল সোয়ার্নার তার স্ত্রী ও দুই সন্তানকে প্রথমে গুলি করে হত্যা করেছেন। এরপর তিনি আত্মহত্যা করেন। তদন্তকারীরা আরও বলেছেন, একই রুম থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আগমুহুর্তে তাদের মধ্যে তেমন কোনো মারামারিও হয়নি। পেনসিলভানিয়ার পুলিশ প্রধান স্টিভ লিমানি বলেন, ঘটনাটি অভাবনীয় ও অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। আমি জানি না পল কেন এমনটা করলেন। এ ঘটনার নেপথ্যের কারণ এখনো উদঘাটন করতে পারিনি আমরা। তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও আমরা কথা বলেছি। কিন্তু কোনো সূত্র খুঁজে পাইনি। লিমানি বলেন, ওই দম্পতির কোনো ফৌজদারি অপরাধের ঘটনা বা পারিবারিক কলহও নেই। তাদের সংসার ভালোই চলছিল। আর দশটা পরিবারের মতোই সুখী পরিবার ছিল তাদের। শিশুদের খেলার জন্য পুতুলও সাজানো ছিল ঘরভর্তি। ওই দম্পতির প্রতিবেশি ডিক শ্যালেও ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না। তিনি বলেন, আমি তাদের পরিবারের সদস্য না হতে পারি কিন্তু পরিবারের সদস্যের মতোই ওতপ্রোতভাবে মিশে গিয়েছিলাম। তিনি শোকভরা গলায় বলেন, গত ক্রিসমাসেও তাদের দুই সন্তানকে উপহার দিয়েছি। এই মর্মান্তিক ঘটনা কখনো ভুলব না। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি