অপারেশন টুইন শিল্ড
যুক্তরাষ্ট্রে শত শত অভিবাসন জালিয়াতির ঘটনা উদ্ঘাটন করেছে আইসিই ও এফবিআই
ছাবেদ সাথী: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এবং এফবিআই-এর সহযোগিতায় 'অপারেশন টুইন শিল্ড' নামে একটি অভিযান শুরু করেছে, যা বিবাহ ও আশ্রয় সংক্রান্ত সন্দেহজনক জালিয়াতির মামলাগুলোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এই অভিযানে ইতিমধ্যে ১ হাজারটিরও বেশি মামলা পর্যালোচনা করা হয়েছে, যার মধ্যে ২৭৫টি ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।
অভিবাসন অধিকারকর্মীরা এই পদক্ষেপকে অতিরিক্ত কঠোর হিসেবে সমালোচনা করেছেন এবং এর ফলে বৈধ আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
৩ অক্টোবর ইউএসসিআইএস ঘোষণা করেছে যে তারা এ অভিযান আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে বছর শেষে অতিরিক্ত ৫০০ মামলা লক্ষ্যবস্তু করা হবে, যার ফলে অভিবাসন প্রক্রিয়ার ওপর নজরদারি আরও কঠোর হবে।

ইউএসসিআইএস ইতিমধ্যে ৪০ জনেরও বেশি ব্যক্তিকে আইসির কাছে পাঠিয়েছে এবং আদালতে হাজিরার নোটিশ জারি করেছে। এর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে ভুয়া বিবাহ, জালিয়াতি, প্রবীণদের শোষণ, জাল মৃত্যু সনদ তৈরি ও সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে।
ইউএসসিআইএস এক বিবৃতিতে জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রজুড়ে আমাদের কর্মকর্তারা প্রতিদিন যে অভিবাসন জালিয়াতির বিরুদ্ধে লড়াই করেন, তার একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র।
ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, 'অভিবাসন জালিয়াতির বিরুদ্ধে ইউএসসিআইএস সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছে। আমাদের অভিবাসন ব্যবস্থা ও আইনকে দুর্বল করার সঙ্গে যারা যুক্ত, তাদের সবাইকে আমরা নিরলসভাবে বিচারের মুখোমুখি করব।
তিনি আরও বলেন, আইসি ও এফবিআই-এর সহযোগিতায় ইউএসসিআইএসের ‘অপারেশন টুইন শিল্ড’ একটি বিশাল সাফল্য শত শত জালিয়াত এখন জবাবদিহির মুখে।'
ইউএসসিআইএস তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানিয়েছে, 'অপারেশন টুইন শিল্ডে বহু মিথ্যা উদ্ঘাটিত হয়েছে। যেমন একজন অভিবাসী স্বীকার করেছে যে সে কেনিয়ায় মাত্র ১০০ ডলারে একটি ভুয়া মৃত্যু সনদ সংগ্রহ করেছিল, যাতে দেখানো হয়েছিল যে তার বিবাহ শেষ হয়েছে। অথচ তার স্ত্রী জীবিত এবং মিনিয়াপলিসে তাদের পাঁচ সন্তান নিয়ে বসবাস করছেন।'
সংস্থাটি আরও জানায়, আরেকটি ক্ষেত্রে এক অভিবাসী একজন পরিচিত বা সন্দেহভাজন সন্ত্রাসীর পুত্র; সে যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেছে এবং পূর্বে একাধিক অভিবাসন সুবিধার আবেদনে জালিয়াতি করার অভিযোগে তার আবেদন বাতিল করা হয়েছে।
বিপি।এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি