১০ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে সরকারি সাহায্য গ্রহিতার তালিকায় ১৯ নম্বরে বাংলাদেশ: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে সরকারি সাহায্য গ্রহিতার তালিকায় ১৯ নম্বরে বাংলাদেশ: ট্রাম্প

ইমা এলিস: যুক্তরাষ্ট্রে সরকারি সাহায্য গ্রহিতার তালিকায় ১৯ নম্বরে উঠেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি পরিবারের প্রায় ৫৪ শতাংশ সরকারি সহায়তা গ্রহণ করে থাকেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশে জন্ম নেওয়া অভিবাসী পরিবারগুলোর মধ্যে কত শতাংশ পরিবার সরকারি সহায়তা পায় তার একটি পরিসংখ্যান তুলে ধরেন। যুক্তরাষ্ট্র সরকার অভিবাসীদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে।

এই তথ্য ১২০টি দেশ ও অঞ্চলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ এতে অন্তর্ভুক্ত থাকলেও ভারতের নাম তালিকায় নেই। ভারতের নাম বাদ পড়ার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে ভুটানি অভিবাসী পরিবারগুলোর মধ্যে সর্বোচ্চ ৮১.৪ শতাংশ পরিবার সরকারি সহায়তা পায়। এরপর রয়েছে ইয়েমেনি পরিবার (৭৫.২ শতাংশ) এবং সোমালি পরিবার (৭১.৯ শতাংশ) এবং তালিকার ১৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। ।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবারগুলোর ৬৮.১ শতাংশ, পাকিস্তানের ৪০.২ শতাংশ এবং নেপালের ৩৪.৮ শতাংশ পরিবার সরকারি সহায়তার আওতায় রয়েছে বলে তথ্যটিতে উল্লেখ করা হয়েছে।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি